নাটোরে জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরনে দোয়া মাহফিল
মোঃ রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি।।জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরনে ও তাদের বিদেহী আত্নার মাগফেরাত এবং আহতদের আশু সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৮জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পশ্চিম আলাইপুর জামে মসজিদে জেলা বিএনপির আয়োজনে জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরনে ও তাদের বিদেহী আত্নার মাগফেরাত এবং আহতদের আশু সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরি,যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ বিএনপির নেতৃবৃন্দ।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































